নওগাঁর ধামইরহাটে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মজিবুর রহমান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণীতে পরে শিশুটি। ধর্ষক মজিবুর রহমান মইশর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। তিনি ওই শিশুটির গ্রাম সম্পর্কে চাচা হোন।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার সময়ের আলোকে জানায়, বিকেলের দিকে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় ফুসলিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে মজিবুর।
আরও পড়ুন
চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসময় রক্তক্ষরণের কারণে উন্নত চিকিৎসার জন্য
কর্তব্যরত চিকিৎসক তাকে নওগাঁ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সময়ের আলোকে বলেন, সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় একটি শিশু ধর্ষিত হয়েছে। এর আধা ঘণ্টার মধ্যেই এএসআই শাহ আলমকসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পাঠিয়ে ধর্ষককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগীর পরিবার শিশুটিকে নিয়ে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় মামলা দায়ের করা সম্ভব হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
এএডি/