সাতক্ষীরায় আওয়ামীলীগ রাজনীতিতে ফেরার চেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ ১৮ মাস সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার পর নির্বাচন পরবর্তী সময়ে সাতক্ষীরায় আওয়ামী লীগ কিছুটা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। নির্বাচনের

2026-03-07T09:42:49+00:00
2026-03-07T09:45:29+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় আওয়ামীলীগ রাজনীতিতে ফেরার চেষ্টা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:৪২ এএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৯:৪৫ এএম
জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন। ছবি : সময়ের আলো
দীর্ঘ ১৮ মাস সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার পর নির্বাচন পরবর্তী সময়ে সাতক্ষীরায় আওয়ামী লীগ কিছুটা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। নির্বাচনের পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এক প্রকার প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে।

গত ১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল শেষে জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। 

এদিন সকাল সাড়ে ৯টার দিকে শহরের বড় বাজার সড়ক থেকে মিছিল বের করা হয়। মিছিলটি জেলা ছাত্রলীগ কার্যালয়ে যায়। এতে সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেয়। পরে কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে তারা।

এ সময় পৌর যুবলীগের নেতাকর্মীরা জানান, তারা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শিগগিরই রাজপথে ফিরবেন। তবে কার্যালয়টির মূল ফটক তালাবদ্ধ অবস্থায় ছিল।

এর আগে গত গত ১৬ ফেব্রুয়ারি রাত ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ার জ্বালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে সন্তাসীরা। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল, আওয়ামী লীগ-এর একটি ব্যানার এবং কয়েকটি বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। ব্যানারে লেখা ছিল, ড. ইউনুস ও জামায়াত বিএনপির অবৈধ পাতানো নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, ঈশ্বরীপুর ইউনিয়ন, শ্যামনগর, সাতক্ষীরা।

এলাকাবাসী জানান, রাত ২টার দিকে বিকট বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায়। এ সময় বংশীপুর বাসস্ট্যান্ডে ডিউটিরত নাইট গার্ড ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় সড়কের ওপর টায়ারে আগুন জ্বলতে দেখা যায় এবং পাশে কয়েকটি বাঁশের লাঠি ও একটা আওয়ামী লীগের ব্যানার পড়ে থাকতে দেখা যায়। এতে ঘটনাস্থলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় আয়জুল, আব্দুল হান্নান, শহিদুল ও শফিকুলসহ কয়েকজন জানান, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের কেন্দ্রীয় শহিদ মিনারে একে একে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষে ফুলের তোড়া দেওয়া হয়।

ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান (বরখাস্ত) ডালিম হোসেনের নেতৃত্বে যুবলীগ নেতা ইউপি সদস্য আব্দুল্লাহসহ অন্যরা ওই পুষ্পমাল্য অর্পণ করেন। বিষয়টি ছবিসহ ফেসবুকে পোস্টও করেছেন যুবলীগ নেতা চেয়ারম্যান ডালিম হোসেন নিজেই। তিনি সেখানে উল্লেখ করেন, দীর্ঘ ১৯ মাস পর গয়ড়া বাজারে কেন্দ্রীয় শহিদ মিনারে সব ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।

অনুরূপভাবে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনিও সম্প্রতি বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে। নির্বাচনের পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এখন প্রকাশ্যে চলাফেরা করছেন। কিছু কিছু নেতাকর্মী আটক হলেও পরবর্তীতে জামিনে বের হয়ে এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এসব ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।


এব্যাপারে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা প্রচার বিভাগের সদস্য আবু সাইদ বলেন, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধ সংগঠন। তারা যদি কোনভাবে রাজনীতির মাঠে নামার চেষ্টা করে তবে আমরা ছাত্র জনতাকে নিয়ে তা প্রতিরোধ করবো।

জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এখন রাজনীতি করার কোন সুযোগ নেই। তাদেরকে সাপোর্ট করার প্রশ্নই আসেনা। তারা কোন কার্যক্রম করলে সেটা প্রশাসন দেখবে। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাতক্ষীরা. আওয়ামীলীগ. রাজনীতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: