শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৭ মার্চ) দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী

2026-03-07T09:53:32+00:00
2026-03-07T09:53:32+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:৫৩ এএম 
প্রতীকী ছবি
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৭ মার্চ) দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার উলিপুর উপজেলার পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 


উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। 

উলিপুর-১ উপকেন্দ্রের আওতাধীন উলিপুর পৌরসভা, ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, তবকপুর, গুনাইগাছ, থেতরাই, পান্ডুল (আংশিক) ও দলদলিয়া (আংশিক) ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   শনিবার  ৭ ঘণ্টা  বিদ্যুৎ থাকবে না  এলাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: