জ্বালানি পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড

2026-03-07T17:23:00+00:00
2026-03-07T17:23:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জ্বালানি পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:২৩ পিএম 
চেকপোস্ট বসিয়ে তল্লাশি। ছবি : সময়ের আলো
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

পঞ্চগড় জেলার দীর্ঘ ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল জোরদারের পাশাপাশি দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় বিজিবি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন।

শনিবার (৮ মার্চ) সকাল থেকে ১৮-বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম শুরু করে।

বিজিবি সূত্র জানায়, বিজিবি সদর দপ্তরের বিশেষ নির্দেশনায় এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে কোনোভাবেই জ্বালানি তেল দেশের বাইরে পাচার হতে না পারে, সে জন্য গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সীমান্ত অভিমুখে যাওয়া সন্দেহজনক যানবাহন ও পণ্যবাহী ট্রাকগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

এ ছাড়া বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীদের মালামালও নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে। 

নিয়মিত টহল দলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

১৮-বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতীয় সম্পদ রক্ষা করতে সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে তেল বা অন্য কোনো পণ্য পাচারের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবির এই কড়াকড়ি ও বিশেষ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় পাচারকারী চক্রের তৎপরতা হ্রাস পাবে বলে ধারণা করছেন স্থানীয়রা।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   বর্ডার  গার্ড  বাংলাদেশ  বিজিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: