সৈনিক পদে নিয়োগ দিচ্ছে সেনাবাহিনী, এসএসসি পাসেই আবেদন

সময়ের আলো ডেস্ক

চাকরি

সৈনিক পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ট্রেড-২ (বিশেষ পেশা) ক্যাটাগরিতে এ নিয়োগ দেওয়া হবে। এই ট্রেডের আওতায় রয়েছে কুক (মেস),

2026-03-07T17:26:32+00:00
2026-03-07T17:26:32+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
চাকরি
সৈনিক পদে নিয়োগ দিচ্ছে সেনাবাহিনী, এসএসসি পাসেই আবেদন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:২৬ পিএম 
বাংলাদেশ সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
সৈনিক পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ট্রেড-২ (বিশেষ পেশা) ক্যাটাগরিতে এ নিয়োগ দেওয়া হবে। এই ট্রেডের আওতায় রয়েছে কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ পদ।

আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, চলবে ৭ এপ্রিল পর্যন্ত।


প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম : সৈনিক

পদসংখ্যা : অনির্দিষ্ট

ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশাসমূহ : কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। জিপিএ-৩.০০ ও ততোধিক জিপিএপ্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১–এ স্থানান্তরের সুযোগ রয়েছে।


পেশাগত যোগ্যতা

১. কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে।

২. ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল‍্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে।

৪. কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের ঝালাই কাজে পারদর্শী হতে হবে।

আবেদন ফি : ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা)

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সৈনিক  সেনাবাহিনী  এসএসসি পাস  আবেদন 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: