‘সম্মিলিত চেষ্টায় প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, প্রতিবন্ধী হওয়া কোনো সমস্যা নয়, আসল সমস্যা আমাদের সমাজ তাদের

2026-03-07T19:51:51+00:00
2026-03-07T19:52:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘সম্মিলিত চেষ্টায় প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:৫১ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৭:৫২ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সংগৃহীত ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, প্রতিবন্ধী হওয়া কোনো সমস্যা নয়, আসল সমস্যা আমাদের সমাজ তাদের পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের নিয়ে আসার বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এসব বাধা দূর করতে পারি।

অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শনিবার (৭ মার্চ) রাজধানীর কড়াইল বস্তি পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন এম এ মুহিত।

এ সময় তিনি বস্তি এলাকায় সিএসএফ গ্লোবাল ও আলো ক্লিনিকের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রী কড়াইল বস্তিতে অবস্থিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য নির্মিত আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘আলো ক্লিনিক’ পরিদর্শন করেন। সেখানে প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ক্লিনিকের ডিজিটাল ডাটাবেজ, রোগী নিবন্ধন প্রক্রিয়া এবং পেপারলেস প্রেসক্রিপশন পদ্ধতির ভূয়সী প্রশংসা করে ড. এম এ মুহিত বলেন, বস্তিবাসীর জন্য এমন আধুনিক ও ডিজিটাল সেবা সত্যিই অনুকরণীয়।


এ সময় প্রতিমন্ত্রী ডিজিটাল সিস্টেমে পরীক্ষার রিপোর্ট ও রোগীর ইতিহাস সংরক্ষিত কার্যক্রমও ঘুরে দেখেন। পরবর্তীতে এনজিও সিএসএফ গ্লোবাল পরিচালিত প্রতিবন্ধী শিশুদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করে স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করেন। এ সময় তিনি তাদের ‘হিউম্যান ব্রিজ’ বা ‘মানবিক সেতু’ হিসেবে আখ্যায়িত করেন।

ড. এম এ মুহিত বলেন, প্রতিবন্ধী শিশুদের মেধা বিকাশের পথ সুগম করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে। সরকার এবং এনজিওগুলোর সমন্বিত কার্যক্রমের মাধ্যমেই আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে পারি।

পরিদর্শনকালে সিএসএফ গ্লোবাল ও আলো ক্লিনিকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এআর



  বিষয়:   সম্মিলিত  প্রতিবন্ধী  সমাজ  স্বাস্থ্য  প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: