নিজস্ব বন্দরে ইরানের একটি নৌযানকে নোঙর করার অনুমতি দিয়েছে ভারত।
শনিবার (৭ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই তথ্য নিশ্চিত করে বলেছেন, এটি একটি ‘মানবিক’ পদক্ষেপ।
তিনি জানান, বুধবার থেকে আইআরআইএস লাভান নামের জাহাজটি দক্ষিণ ভারতের কোচি বন্দরে অবস্থান করছে। তবে ওই দিনই মার্কিন বাহিনী শ্রীলঙ্কার উপকূলে থাকা ইরানি নৌফ্রিগেট দেনা-তে হামলা চালায়। সেই হামলায় অন্তত ৮৭ জন নিহত হন।
সরকারি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আইআরএস লাভান জাহাজটির বিষয়ে ভারতের কাছে জরুরি অনুরোধ জানিয়েছিল ইরান।
সাংবাদিকদের জয়শঙ্কর বলেন, আইনি বিষয়গুলো যা-ই হোক না কেন, মানবিকতার দৃষ্টিকোণ থেকে এই কাজটিকেই আমরা সঠিক মনে করছি।
আইআরআইএস বুশেহর নামের আরেকটি ইরানি জাহাজ দেনা-তে হামলার পর শ্রীলঙ্কার কাছেও সাহায্যের অনুরোধ জানিয়েছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, ভারত আয়োজিত নৌ মহড়ায় অংশগ্রহণ করেছিলো এই ইরানি জাহাজগুলো ।
পররাষ্ট্রমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর জাহাজগুলো ঘটনার ভুল পথে আটকা পড়ে গিয়েছিল।
‘ইরানের নৌবাহিনী ধ্বংস করাই মার্কিন সামরিক অভিযানের মূল লক্ষ্য’ এই ঘোষণা ডোনাল্ড ট্রাম্প আগেই দিয়ে রেখেছিলেন, তাই ভারতের এই সিদ্ধান্ত কূটনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
সময়ের আলো/আরবিএন