ইফতারের সময় গ্রাহককে স্টার হোটেল কর্মীদের মারধর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীর স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে আবারও গ্রাহককে মারধরের অভিযোগ উঠেছে। এবার পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এলাকায়

2026-03-08T05:06:50+00:00
2026-03-08T14:41:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ইফতারের সময় গ্রাহককে স্টার হোটেল কর্মীদের মারধর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:০৬ এএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ২:৪১ পিএম
খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে আবারও গ্রাহককে মারধরের অভিযোগ উঠেছে। এবার পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এলাকায় জনসন রোডে অবস্থিত স্টার হোটেলের শাখায় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটেছে।

শনিবার (৭ মার্চ) ইফতারের সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে বেশ কয়েকজন লোক জটলা করে আছেন। এ সময় কয়েকজন স্টাফকে ক্রেতাদের ধাক্কাধাক্কি করতে দেখা যায়। পরে একজন স্টাফকে একটি চেয়ার হাতে নিয়ে তেড়ে যেতে দেখা যায়। অন্য একজনকে হাতে থাকা বোতল দিয়ে আঘাত করতে দেখা যায়।

এ সময় কয়েকজন মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। আশপাশে থাকা অন্যরা পরিস্থিতি থামানোর চেষ্টা করলেও সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এছাড়া, কর্মীদের কয়েকজনকে চেয়ার ও বোতল দিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা গেছে। এতে একাধিক ক্রেতা আঘাত পেয়েছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ইফতার করতে কয়েকজন ক্রেতা স্টার কাবাবে গেলে ইফতারের খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর কয়েকজন স্টাফ ক্রেতাদের ওপর হামলা চালান।

এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ বলেন, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কয়েকজন আহত হয়েছেন। এক পক্ষ অর্থাৎ ক্রেতারা যারা মারধরের শিকার হয়েছেন তারা অভিযোগ দিতে থানায় এসেছেন। লিখিত অভিযোগ হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক নেই।

/এমএইচআর 


  বিষয়:   স্টার কাবাব  ইফতার  গ্রাহক  মারধর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: