সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়।
বোররার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ভবনে ওই হামলা চালানো হয়েছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল–খার্জে দুজন নিহত হওয়ার কথা জানা গেল।
সময়ের আলো/কেএইচও