সাবেক সচিব কামালের আয়কর নথি জব্দের আদেশ

আদালত প্রতিবেদক

জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বিরুদ্ধে করা মামলায় সন্দেহজনক লেনদেন তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ

2026-03-09T14:06:01+00:00
2026-03-09T14:06:01+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
সাবেক সচিব কামালের আয়কর নথি জব্দের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:০৬ পিএম 
ঢাকার মহানগর দায়রা জজ কোর্ট। ছবি : সংগৃহীত
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বিরুদ্ধে করা মামলায় সন্দেহজনক লেনদেন তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তার আয়কর নথি জব্দের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (৯ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

মামলায় তার ৫ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৩০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ১০টি ব্যাংক হিসাবে প্রায় ৮ কোটি ৩৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কর সার্কেল-৮৫, কর অঞ্চল-৪, ঢাকাকে আসামি শাহ কামালের জমা দেওয়া সকল আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ এবং সত্যায়িত ছায়ালিপি সরবরাহের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন

মামলার অভিযোগ থেকে জানা যায়, শাহ কামালের বিরুদ্ধে ৫ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৩০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার নামে থাকা ১০টি ব্যাংক হিসাবে প্রায় ৮ কোটি ৩৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আয়কর আইন, ২০২৩–এর ৩০৯(৩) ধারা অনুযায়ী এসব আয়কর নথি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে।

এএডি/
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: