মধ্যপ্রাচ্যের ৪ রুটে অনির্দিষ্টকালের জন্য বিমানের ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম রুটের ফ্লাইট

2026-03-09T21:51:07+00:00
2026-03-09T21:51:07+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
মধ্যপ্রাচ্যের ৪ রুটে অনির্দিষ্টকালের জন্য বিমানের ফ্লাইট স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ১৯৭)
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।


অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।

বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   মধ্যপ্রাচ্য  বিমানের ফ্লাইট  স্থগিত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: