ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তুরস্কের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় যে-কোনো ধরনের হুমকির বিরুদ্ধে

2026-03-09T20:52:19+00:00
2026-03-09T21:21:22+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তুরস্কের কঠোর হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৫২ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ৯:২১ পিএম
সংগৃহীত ছবি
তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় যে-কোনো ধরনের হুমকির বিরুদ্ধে ‘দৃঢ় ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা।

সোমবার (০৯ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ভূখণ্ড ও আকাশসীমার নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকি দেখা দিলে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ধরনের পদক্ষেপ দৃঢ়ভাবে ও বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই গ্রহণ করা হবে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তুরস্ক সবসময়ই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের হুমকি সহ্য করা হবে না। এই বিষয়ে তুরস্কের দেওয়া সতর্কবার্তা মেনে চলা সবার স্বার্থেই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরান থেকে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটি। 


তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়েছে। এটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তা আকাশেই ধ্বংস করে।

মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর এর কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানতেপ এলাকায় পড়ে। তবে এতে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

তুরস্কের কর্মকর্তারা বলেন, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন যে, দেশের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তুরস্ক সংরক্ষণ করে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  হামলা  তুরস্ক  কঠোর  হুঁশিয়ারি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: