এবার তুরস্ক থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে নির্দেশ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে নিজ নাগরিকদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে আমেরিকা।ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেদেশটির আদানায় অবস্থিত পশ্চিমা সামরিক জোট

2026-03-09T20:35:40+00:00
2026-03-09T21:27:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
এবার তুরস্ক থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে নির্দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৩৫ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ৯:২৭ পিএম  (ভিজিট : ৯২)
আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে নিজ নাগরিকদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে আমেরিকা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে দেশটির আদানায় অবস্থিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটির কাছাকাছি মার্কিন কনস্যুলেট থেকে সব কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ত্যাগ করার জন্য নিজ নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আদানার গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটির কাছাকাছি অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে জরুরি প্রয়োজন ছাড়া অন্য সব কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস বলেছে, ‌‌‘নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর আদানার কনস্যুলেট জেনারেল থেকে জরুরি প্রয়োজন নেই; এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।’

একই সঙ্গে ভ্রমণ সতর্কতা জারি করে বলা হয়েছে, ‘‘তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই এলাকাটি ত্যাগ করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে।’

এর আগে, গত বুধবার ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করে আঙ্কারা। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।


/এমএইচআর 



  বিষয়:   তুরস্ক  মার্কিন নাগরিক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: