ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় থাকবে অতিরিক্ত পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাস্তায় অতিরিক্ত অস্ত্রধারী পুলিশ মোতায়েন থাকবে। কোনোভাবেই যেন বাস মালিকরা বাড়তি ভাড়া আদায় করতে না

2026-03-09T22:43:36+00:00
2026-03-09T22:43:36+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় থাকবে অতিরিক্ত পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৪৩ পিএম 
ডিএমপি কমিশনার মো. সরওয়ার। সংগৃহীত ছবি
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাস্তায় অতিরিক্ত অস্ত্রধারী পুলিশ মোতায়েন থাকবে। কোনোভাবেই যেন বাস মালিকরা বাড়তি ভাড়া আদায় করতে না পারে, সেজন্য কঠোর তদারকি করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে এক মতবিনিময় সভায় এসব কথা জানান ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি বলেন, এবারের ঈদে যাত্রীদের জন্য হেল্পডেস্ক ও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।


এছাড়া ঢাকা থেকে বের হওয়ার পথগুলো, বিশেষ করে গাজীপুর রুটে যানজট কমাতে একমুখী চলাচলের ব্যবস্থা করার কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার আশ্বস্ত করেন, অতীতের বিড়ম্বনা রোধ করে জনগণকে একটি নিরাপদ ও ঝামেলামুক্ত ঈদ উপহার দিতে সরকার বদ্ধপরিকর। এছাড়া মলম পার্টির দৌরাত্ম্য রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলেও সভায় জানানো হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঈদ  ঘর  ফেরা  মানুষ  নিরাপত্তা  অতিরিক্ত  পুলিশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: