অগ্নিকাণ্ড ও ভূমিকম্প সচেতনতা মহড়া

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে জনসচেতনতায় অগ্নিনির্বাপক ও ভূমিকম্প সচেতনতা

2026-03-10T13:41:12+00:00
2026-03-10T13:41:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
অগ্নিকাণ্ড ও ভূমিকম্প সচেতনতা মহড়া
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:৪১ পিএম 
ভূমিকম্প সচেতনতা মহড়া প্রদর্শন করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : সময়ের আলো
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে জনসচেতনতায় অগ্নিনির্বাপক ও ভূমিকম্প সচেতনতা মহড়া প্রদর্শন করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। 

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা এ মহড়া দেয়। 

এসময় আগুন লাগলে আতঙ্কিত না হয়ে সহজে কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে জনসচেতনতামূলক প্রদর্শনী করা হয়। তাছাড়া ভূমিকম্প সচেতনতায় করণীয় সম্পর্কে সচেতন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 


পরে সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। 

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, সমবায় কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, দোহার ফায়ার সার্ভিসের ডিএডি মো. তামিম প্রমুখ। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   অগ্নিকাণ্ড  ভূমিকম্প  মহড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: