২৪ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের দামের পরিবর্তন এসেছে। মাত্র একদিন আগে কমানোর পর ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ

2026-03-10T14:26:09+00:00
2026-03-10T14:26:09+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জাতীয়
২৪ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:২৬ পিএম 
ফাইল ছবি
দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের দামের পরিবর্তন এসেছে। মাত্র একদিন আগে কমানোর পর ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কয়েক হাজার টাকা বেড়ে গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এই মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

এর আগে গত ৯ মার্চ একই পরিমাণ অর্থাৎ ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। তখন ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
আরও পড়ুন

স্বর্ণের বাজার বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর এখন পর্যন্ত মোট ৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এর মধ্যে ২৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে স্বর্ণের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট রুপার ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৪ হাজার ২৪ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২৪ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৫ বার দাম বেড়েছে এবং ৯ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার- যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং কমেছিল মাত্র ৩ বার।

এএডি/


  বিষয়:   দেশ  বাজার  স্বর্ণ  দাম  সোনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: