বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এহসানুল হক মিলন বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ কাজে লাগিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এ জন্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া উচিত।
শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ক্যারিয়ার কখনো থেমে থাকে না। নিজের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সব সময় সামনে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, ক্যারিয়ার কখনো থেমে যায় না। এটাকে বন্ধ করা যাবে না। তোমাদের শুধু এগিয়ে যেতে হবে—সব সময় সামনে এগিয়ে যেতে হবে। থেমে থাকা যাবে না, চলতে হবে।
সময়ের আলো/কেএইচও