নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জে কর্তব্যরত এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

2026-03-10T16:52:09+00:00
2026-03-10T16:52:09+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৫২ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জে কর্তব্যরত এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি।

তিনি জানান, ৯ মার্চ ভোরে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই এসএম লুৎফর রহমান ডিউটিরত অবস্থায় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে আঘাত করে তার সরকারি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়। 


এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে দস্যুতা মামলা দায়ের করা হয়। পরে পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালায়। 

অভিযানে মো. মিশাল ওরফে বিশাল (৩০) নামের এক আসামিকে বন্দর থানার সোনাকান্দা ব্যাপারিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও বড় ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার রেলী আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভেতর ছিনতাইকৃত পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্য জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   পুলিশ  লুণ্ঠিত  অস্ত্র  উদ্ধার  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: