বাহরাইন প্রবাসীদের ভিসা নবায়নের বিষয়ে যা জানাল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো বাংলাদেশি প্রবাসী বাহরাইনের বাইরে অবস্থান করলেও তারা ভিসা নবায়ন করতে পারবেন। মানামার বাংলাদেশ দূতাবাস এক

2026-03-13T17:35:14+00:00
2026-03-13T17:35:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বাহরাইন প্রবাসীদের ভিসা নবায়নের বিষয়ে যা জানাল দূতাবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৫৯)
বাহরাইনের বাংলাদেশ দূতাবাস। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো বাংলাদেশি প্রবাসী বাহরাইনের বাইরে অবস্থান করলেও তারা ভিসা নবায়ন করতে পারবেন। মানামার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, যাদের এলএমআরএ-এর অধীন ভিসা রয়েছে, তারা ভিসা নবায়নের জন্য বাহরাইনে অবস্থানরত পরিচিত কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের মাধ্যমে রেজিস্ট্রেশন সেন্টারগুলোর যে কোনো একটিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করতে পারবেন। পরে নিয়ম অনুযায়ী ভিসা নবায়নের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।

চলমান পরিস্থিতিতে কোনো বাংলাদেশি প্রবাসী বাহরাইনের বাইরে অবস্থান করলেও তিনি তার ভিসা নবায়ন করতে পারবেন বলে জানিয়েছে দূতাবাস।


এছাড়া যাদের ভিসা সিআর বা কোম্পানির অধীন, তারা তাদের স্পন্সর (আরবাব) বা কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে নবায়নের জন্য আবেদন করবেন। আবেদনের পর পেমেন্টের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট করলে ভিসা নবায়ন হয়ে যাবে। তবে কোনোভাবেই ভিসার মেয়াদ উত্তীর্ণ করা যাবে না।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে (+৯৭৩-৩৩৩৭৫১৫৫) যোগাযোগ করতে বলা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাহরাইন  প্রবাসী  ভিসা  নবায়ন  দূতাবাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: