খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত

খুলনা ব্যুরো

সারাদেশ

রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে পালিত ‘বিশ্ব আল-কুদস দিবস’ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩

2026-03-14T04:53:13+00:00
2026-03-14T04:53:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৫৩ এএম   (ভিজিট : ১২৫)
খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত। ছবি : সময়ের আলো
রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে পালিত ‘বিশ্ব আল-কুদস দিবস’ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা নগরীর শিববাড়ী মোড়ে (বাবরি চত্বর) আঞ্জুমানে পাঞ্জাতানী, খুলনা এবং জামিইয়াতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে পাঞ্জাতানীর সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রজাভী। তিনি বলেন, ‘আল-কুদস দিবস কেবল ফিলিস্তিনিদের নয়, বরং এটি সারা বিশ্বের মজলুম মানুষের মুক্তির প্রতীক। দখলদার জায়নবাদী ইসরায়েল এবং তাদের দোসরদের বর্বরোচিত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে আজ সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। পবিত্র আল-কুদস (জেরুজালেম) মুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।’
আরও পড়ুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ। সমাবেশ শেষে নগরীতে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‍্যালি বের করা হয়। পুরো কর্মসূচিটি পরিচালনা করেন আঞ্জুমানে পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল।

বক্তারা সাম্প্রতিক সময়ে ইরানের ওপর বর্বরোচিত হামলা ও আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন রুখতে হলে ইসলামি সংহতির বিকল্প নেই। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মুসল্লিরা ‘নারায়ে তাকবীর-আল্লাহু আকবার’, ‘বায়তুল মুকাদ্দাস-মুক্ত করো’ এবং ‘বিশ্ব মুসলিম এক হও’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

সবশেষে ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাসসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এএডি/


  বিষয়:   খুলনা  বিশ্ব  আল-কুদস  দিবস  পালিত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: