ঢলের তোড়ে মানুষসহ ভেসে গেল স্টিলের ব্রিজ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শিশুসহ চারজন যাতায়াতকারী নিয়ে চোখের সামনে ভেসে গেছে প্রায় ৫০ মিটার দীর্ঘ একটি স্টিলের ব্রিজ। সোমবার

2026-07-20T19:52:48+00:00
2026-07-20T21:15:03+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ঢলের তোড়ে মানুষসহ ভেসে গেল স্টিলের ব্রিজ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:৫২ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৯:১৫ পিএম
তীব্র স্রোতে শিশুসহ চারজন যাতায়াতকারী নিয়ে ভেসে গেছে। ছবি : সময়ের আলো
পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শিশুসহ চারজন যাতায়াতকারী নিয়ে চোখের সামনে ভেসে গেছে প্রায় ৫০ মিটার দীর্ঘ একটি স্টিলের ব্রিজ। সোমবার (২০ জুলাই) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ সন্নাসীভিটা নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 ব্রিজটি ওই এলাকায় চেল্লাখালী নদীর ওপর অভ্যন্তরীণ যোগাযোগের জন্য তৎকালীন সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল।

জানা গেছে, ভারতের মেঘালয়ে ভারি বর্ষণের ফলে মেঘালয়লের পাহাড় থেকে বয়ে আসা পাহাড়ি নদী চেল্লাখালীতে তীব্র স্রোতে সোমবার সকাল থেকে পাহাড়ি ঢল নামে। বিপৎসীমার ৩২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত ঢলের পানি বিভিন্ন এলাকা দিয়ে বাঁধ উপচে, কোথাও বা বাঁধ ভেঙে আশপাশ এলাকা প্লাবিত হয়। দুপুরের দিকে চেল্লাখালী নদীতে থাকা ঢলের তীব্র স্রোত ব্রিজের তলদেশ ছুঁয়ে যায়। একপর্যায়ে পানির তোড়ে অনেকের চোখের সামনে ব্রিজটি মাঝখান থেকে বিকট শব্দে বেঁকে গিয়ে পানিতে তলিয়ে যায়। এসময় ব্রিজের ওপর দিয়ে শিশুসহ চার ব্যক্তি যাতায়াত করছিল। ব্রিজটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যাওয়ার সময় ব্রিজে থাকা শিশুসহ অন্যরা পানিতে ভাসতে ভাসতে সাঁতরে তীরে ওঠে। বিষয়টি নদীর তীরে থাকা একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।


এর আগেও গত কয়েক বছর আগে একই স্থানে নির্মিত আরও একটি স্টিলের ব্রিজ ঢলের পানির তোড়ে বিধ্বস্ত হয়ে ভেসে যায়। পরে ২০২০ সালের দিকে পুনরায় নির্মিত ব্রিজটি এলাকায় মায়ের ব্রিজ নামে পরিচিত। বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ সন্নাসীভিটা নয়াপাড়া গ্রামে নদীর পশ্চিম তীরে বসবাসকারী জনসাধারণের জন্য ব্রিজটি একমাত্র মাধ্যম হওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও কৃষকসহ সবধরণের মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানান, খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে লোক পাঠানো হয়েছিল। ঢলের পানি কমলে তা পুনরায়
সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   ঢলের তোড়ে  মানুষ  ভেসে গেল  স্টিলের ব্রিজ  পাহাড়ি ঢল  তীব্র স্রোত  নালিতাবাড়ী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: