৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও

2026-03-14T17:34:54+00:00
2026-03-14T17:34:54+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৩৫৫)
সংগৃহীত ছবি
দেশের ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।


নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—

বরিশাল সিটি করপোরেশন : অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন

রাজশাহী সিটি করপোরেশন : মো. মাহফুজুর রহমান

ময়মনসিংহ সিটি করপোরেশন : মো. রুকনুজ্জামান রোকন

রংপুর সিটি করপোরেশন : মাহফুজ উন নবী চৌধুরী

কুমিল্লা সিটি করপোরেশন : মো. ইউসুফ মোল্লা

প্রজ্ঞাপনে আরো বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশোধিত অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   করপোরেশন  নতুন  প্রশাসক  নিয়োগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: