যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফরে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করার জন্য বাংলাদেশের প্রচারণার লক্ষ্যে শনিবার (১৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকা ত্যাগ

2026-03-14T18:04:34+00:00
2026-03-14T18:04:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফরে পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৬১)
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সংগৃহীত ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করার জন্য বাংলাদেশের প্রচারণার লক্ষ্যে শনিবার (১৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকা ত্যাগ করেছেন। নিউইয়র্ক যাওয়ার পথে তিনি তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক ও আঙ্কারায় কয়েকটি বৈঠক এবং কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আঙ্কারায় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করবেন।


সফরের সময় ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জোরদার করতে কূটনীতিক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিন সম্প্রতি ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। এখন এই পদে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

সময়ের আলো/আআ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  তুরস্ক  পররাষ্ট্রমন্ত্রী  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: