ছাত্রদলের সাবেক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় ছাত্রদলের সাবেক নেতা রাশিকুল আনাম রাশুকে (৩৫) প্রকাশ্য গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।সোমবার (১৬ মার্চ) বেলা

2026-03-16T13:30:19+00:00
2026-03-16T13:30:19+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
খুলনা
ছাত্রদলের সাবেক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৩০ পিএম   (ভিজিট : ১১৩)
রাশিকুল আনাম রাশু। ছবি : সংগৃহীত
খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় ছাত্রদলের সাবেক নেতা রাশিকুল আনাম রাশুকে (৩৫) প্রকাশ্য গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। 

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরের কেডিএ কল্পতরু মার্কেটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় গণমাধ্যমকে ঘেটনার সত্যতা নিশ্চিত করেছেন

নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, কিছুদিন ধরে রাশু স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি কল্পতরু মার্কেটে ইট, বালি ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাশু তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তিন রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন রাশুকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাশুকে মৃত ঘোষণা করেন।


এদিকে, হত্যার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে নিহতের স্বজন, বন্ধু-বান্ধব এবং দলীয় নেতা-কর্মীরা ছুটে আসেন। এসময় স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এফআর


  বিষয়:   খুলনা  ছাত্রদল  সাবেক  নেতা  প্রকাশ্যে  গুলি  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: