ভারতে কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতীয় পুলিশের হাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রধান দুই সন্দেহভাজন আসামির সঙ্গে সাক্ষাতের আবেদন (কনস্যুলার

2026-03-16T20:15:00+00:00
2026-03-16T20:15:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
হাদি হত্যায় গ্রেফতার দুই
ভারতে কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:১৫ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংগৃহীত
ভারতীয় পুলিশের হাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রধান দুই সন্দেহভাজন আসামির সঙ্গে সাক্ষাতের আবেদন (কনস্যুলার অ্যাক্সেস) জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি হাদি হত্যা মামলার দুই আসামিকে অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে গ্রেফতার ফিলিপ সাংমার জন্যও সাক্ষাতের আবেদন করা হয়েছে।

তবে এখন অবধি ভারত সরকার থেকে কনস্যুলার অ্যাক্সেস পাওয়া যায়নি জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এটি প্রক্রিয়াধীন।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, আমরা কলকাতার সঙ্গে যোগাযোগে আছি, আমরা ভারতের সঙ্গে যোগাযোগে আছি। আমাদের সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কনস্যুলার অ্যাক্সেস পেতে এবং তাদের ফেরত আনতে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আছে, তারা তাদের কাজ করছে।

তিনি বলেন, আমরা কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পরে অমরা তদন্ত করার পর আমরা বলতে পারব। আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা চলছে, আমরা আশা করছি, ভারত আমাদের সহযোগিতা করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচসহ নয়টি মানবাধিকার সংগঠন এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার দাবি জানিয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এখনো তিনি প্রতিবেদনটি পড়ে দেখেননি।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি জায়গা আমরা দেখে এসেছি। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বারবার। যে র‌্যাবকে মানুষের সুরক্ষার জন্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছিল সেই র‌্যাবকে গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করতে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি একটি মানবিক সরকার গঠন করেছে, মানবিক দল। আমরা মানবাধিকার যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আরও শক্তিশালী হয় সেই লক্ষ্যে বিএনপি বিগত দিনে কাজ করেছে, অতীতেও করবে। মাত্র সরকার গঠন হয়েছে। এটা স্বরারাষ্ট্রমন্ত্রী প্রশ্নটা করলে ন্যায্যতা পাবে। আর এটা সময়ের ব্যাপার, প্রতিবেদনটা পড়ে দেখতে হবে।

/এমএইচআর 


  বিষয়:   ওসমান হাদি  পররাষ্ট্র প্রতিমন্ত্রী  ভারত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: