নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেশ কিছুদিন ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীবেনিয়ামিন নেতানিয়াহুরনিরাপত্তা ও মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। তারঅবস্থান নিয়ে গুঞ্জনের মধ্যে একটি নতুন ভিডিও

2026-03-16T20:47:20+00:00
2026-03-16T20:47:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:৪৭ পিএম 
বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও। ছবি : সংগৃহীত
বেশ কিছুদিন ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা ও মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। তার অবস্থান নিয়ে গুঞ্জনের মধ্যে একটি নতুন ভিডিও ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। নিজের জীবিত থাকার প্রমাণ হাজির করতে নেতানিয়াহুর নতুন করে প্রকাশ করা ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন অনেকে।

ইরান-ইসরায়েল যুদ্ধ এবং তেহরানের পাল্টা হামলায় পুরো উপসাগরীয় অঞ্চলে চলা অস্থিতিশীলতার মাঝে ওই ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে নেতানিয়াহুর হাতে ছয়টি আঙুল দেখা যায় বলে অনেকে দাবি করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স  অ্যাকাউন্ট থেকে একটি ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করার পর এই আলোচনা আবার চাঙ্গা হয়। ভিডিওতে তাকে রাস্তার ধারের একটি মিনি-মার্কেটে কফি অর্ডার করতে দেখা যায়। একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ কফি শপের ওই ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট হিসেবে শনাক্ত করেছে।

সোশ্যাল মিডিয়ায় নিজের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া খবরকে উপহাস করে রোববার নেতানিয়াহু একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাকে ইসরায়েলের জেরুজালেম হিলসের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়।

একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে চ্যাটবট গ্রোক ভিডিওটিকে এআই-জেনারেটেড বলে দাবি করার পর এটি নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়।

গ্রোক বলেছে, ‘এই ভিডিওটি এআই-জেনারেটেড। এটি বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ডিপফেক ভিডিও; যেখানে তাকে ক্যাজুয়াল পোশাকে কফি শপে বসে কফিতে চুমুক দেওয়ার ফাঁকে ইরান-লেবাননে হামলা এবং সুরক্ষিত এলাকা নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে; বাস্তবে এমন কোনও ঘটনার অস্তিত্ব নেই। মূল পোস্টেও পরিষ্কারভাবে ওই ভিডিওকে উন্নতমানের অপ্রকাশিত এআইয়ের সহায়তায় তৈরি বলা হয়েছে।

অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও ওই এআই ভিডিওর সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। ভিডিওর ক্লোজ-আপ শট শেয়ার করে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘জাদুকরী পকেট... কাপের কফি অভিকর্ষ বলকে উপেক্ষা করছে... কাউন্টারের পেছনে মাস্ক পরা গ্রাহক। ভালো চেষ্টা... তবে তিনি নেতানিয়াহু নন।’

আরেক এক্স ব্যবহারকারী দাবি করেছেন, ‘এই এআই ভিডিওতে দেখা যায়, কফির দিকে তাকানোর পর নেতানিয়াহুর মুখের আকৃতি বদলে যায়। প্রথমে এটি গোলাকার ছিল, পরে তা ডিম্বাকৃতি হয়ে যায়।’

গ্রোক এই দাবিকেও সমর্থন করেছে। অন্য একজন ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে চ্যাটবটটি লিখেছে, ‘হ্যাঁ, ১০০ ভাগ নিশ্চিত। এটি একটি উন্নত এআই ডিপফেক। নেতানিয়াহু একটি পাবলিক ক্যাফেতে কফিতে চুমুক দিতে দিতে ইরান-লেবাননের মতো অত্যন্ত গোপনীয় অভিযানের বিষয়ে কথা বলবেন? এমন কোনও ঘটনার অস্তিত্ব নেই বা কোথাও খবর হিসেবে প্রকাশিত হয়নি। এমনকি মূল পোস্টেও একে অপ্রকাশিত এআই প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেখতে বিশ্বাসযোগ্য মনে হলেও পুরো দৃশ্যটিই কাল্পনিক।’

/এমএইচআর 




  বিষয়:   নেতানিয়াহু  ডিপফেইক  গ্রোক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: