সরকার স্পষ্ট সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছেবলে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ

2026-03-16T21:53:36+00:00
2026-03-16T21:53:36+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
সরকার স্পষ্ট সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৫৩ পিএম 
ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
বিএনপি সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে বলে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সংস্কার ও পরিবর্তনের জন্য এনসিপির লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। সরকার পুরোনো পথে হাঁটলে আমাদের নতুন দিগন্ত উন্মোচিত করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগর প্রমুখ।

/এমএইচআর 
  বিষয়:   নাহিদ ইসলাম  সরকার  সংস্কার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: