উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। আসন্ন এ নির্বাচনে বগুড়া-৬ আসনের প্রার্থীরা সর্বোচ্চ ৪৫

2026-03-17T20:18:17+00:00
2026-03-17T20:18:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:১৮ পিএম 
ফাইল ছবি
বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। আসন্ন এ নির্বাচনে বগুড়া-৬ আসনের প্রার্থীরা সর্বোচ্চ ৪৫ লাখ টাকা ও শেরপুর-৩ আসনের প্রার্থীরা ৪১ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবে। 

মঙ্গলবার (১৭ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা বলছেন, এবার ভোটার প্রতি সর্বোচ্চ ব্যয় ১০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনের ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার দুই লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। ভোটারপ্রতি ১০ টাকা হিসেবে এ আসনে প্রার্থীরা সর্বোচ্চ ৪৫ লাখ ৪০ হাজার ৪৩ টাকা খরচ করতে পারবেন।
 
অপরদিকে, শেরপুর-৩ আসনের মোট ভোটার চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন। ভোটারপ্রতি ১০ টাকা হিসেবে এ আসনের প্রার্থীরা সর্বোচ্চ ৪১ লাখ ৩৩ লাখ ৭৭০ টাকা ব্যয় করতে পারবেন।
 
বগুড়া-৬ আসনের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। কিন্তু সংসদে একইসঙ্গে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন। 
 
আর গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যান। এর জেরে করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সাংবিধানিক সংস্থাটি।
এ আসনে বৈধ প্রার্থী হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ফলে ভোটের মাঠে রয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

/এমএইচআর 


  বিষয়:   উপনির্বাচন  প্রার্থী  সীমা  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: