ইরান থেকে দেশে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ সরকার যুদ্ধবিধ্বস্ত ইরান থে‌কে দে‌শে ফির‌তে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে।দেশটি থেকে কয়েকশ বাংলাদেশিকে ফেরা‌নোর সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে বলে

2026-03-18T17:48:44+00:00
2026-03-18T17:50:59+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
ইরান থেকে দেশে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৬ ৫:৫০ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ সরকার যুদ্ধবিধ্বস্ত ইরান থে‌কে দে‌শে ফির‌তে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে।

দেশটি থেকে কয়েকশ বাংলাদেশিকে ফেরা‌নোর সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে এই কার্যক্রম শুরু হতে পারে ব‌লে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রাথমিক পরিকল্পনায় প্রায় ২০০ বা তার চে‌য়ে কিছুটা বে‌শি সংখ্যক বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে।

সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে তাদের। তারপর বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য আজারবাইজান যা‌চ্ছেন। 
 
এছাড়া, মঙ্গলবার (১৭ মার্চ) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২জন কর্মকর্তা প্রত্যাবাসনের সহ‌যো‌গিতা কর‌তে ঢাকা থেকে বাকুর উদ্দেশে রওনা হ‌য়ে‌ছেন।

দে‌শে ফির‌তে আগ্রহীদের যুদ্ধবিধ্বস্ত ইরান থে‌কে প্রত্যাবাসনের সিদ্ধান্ত হ‌য়ে‌ছে। খুব শিগ‌গিরই এই কার্যক্রম শুরু হ‌বে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   বাংলাদেশ  সরকার  যুদ্ধবিধ্বস্ত  ইরান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: