কানের হেডফোন কেড়ে নিল গার্মেন্টস কর্মীর প্রাণ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হেডফোনে গান শুনে পথ চলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আফসানা আক্তার (২২) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।বুধবার (১৮ মার্চ)

2026-03-18T17:48:59+00:00
2026-03-18T17:48:59+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কানের হেডফোন কেড়ে নিল গার্মেন্টস কর্মীর প্রাণ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম 
প্রতীকী ছবি
হেডফোনে গান শুনে পথ চলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আফসানা আক্তার (২২) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আফসানা আক্তার ওলিপুর তাসরিফ কটন মিলে কর্মরত ছিলেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আফসানা সুরাবই এলাকায় সহকর্মীদের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। বুধবার বিকেলে কেনাকাটা করার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। রেললাইন পার হওয়ার সময় তার কানে হেডফোন লাগানো ছিল। এ সময় চট্টগ্রামমুখী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি চলে আসলেও হেডফোন থাকার কারণে তিনি হর্ন শুনতে পাননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আফসানা আক্তারের মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম স্থানীয়দের বরাত দিয়ে সময়ের আলোকে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

এফআর
  বিষয়:   হবিগঞ্জ  কান  হেডফোন  গার্মেন্টস কর্মী  প্রাণ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: