বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।উৎসবের মৌসুমে বিপুল জনসমাগম, তীব্র যানজট এবং দীর্ঘ সরকারি ছুটির

2026-03-18T20:13:36+00:00
2026-03-18T20:13:36+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের নিরুৎসাহিত কর‌ল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:১৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। উৎসবের মৌসুমে বিপুল জনসমাগম, তীব্র যানজট এবং দীর্ঘ সরকারি ছুটির কারণে স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত হতে পারে– এমন আশঙ্কায় নাগরিকদের নিরুৎসাহিত করেছে দেশটি।

বুধবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে পাঠানো এক বার্তায় এই ভ্রমণ সতর্কতা জারি করা হয়।

Advertisement
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যেও সরকারি ছুটি রয়েছে। 


এই দীর্ঘ ছুটির প্রভাবে ২৬ মার্চ পর্যন্ত অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে জরুরি পরিষেবা সীমিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

বার্তায় আরও বলা হয়, ভ্রমণকারীদের জনপ্রিয় গন্তব্যস্থলগুলোতে এই সময়ে বিপুল জনসমাগম ও তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। ফলে স্বাভাবিক ভ্রমণ কার্যক্রমে সম্ভাব্য বিঘ্নের জন্য পর্যটকদের প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, জ্বালানি মজুত সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ব্যবহার কমাতে কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে জ্বালানি ক্রয়ের ওপর সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং স্কুল ও সরকারি ছুটির মেয়াদ বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। এসব কারণে দৈনন্দিন যাতায়াত ও পরিষেবা গ্রহণে কিছুটা অসুবিধা হতে পারে।

সময়ের আলো/এআর 

  বিষয়:   বাংলাদেশ  ভ্রমণ  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: