লারিজানিকে হত্যা ‘অগ্রহণযোগ্য’: চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার কঠোর নিন্দা জানিয়ে চীন বলছে, এই হত্যাকাণ্ড অগ্রহণযোগ্য।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক

2026-03-19T15:02:17+00:00
2026-03-19T15:02:17+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
লারিজানিকে হত্যা ‘অগ্রহণযোগ্য’: চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:০২ পিএম 
ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানি। সংগৃহীত ছবি
ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার কঠোর নিন্দা জানিয়ে চীন বলছে, এই হত্যাকাণ্ড অগ্রহণযোগ্য।  

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সব সময়ই শক্তি প্রয়োগের বিরোধিতা করে আসছি। ইরানের রাষ্ট্রীয় নেতাদের হত্যা ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা আরও বেশি অগ্রহণযোগ্য।’

Advertisement

এদিকে লারিজানির হত্যার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়াও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘সার্বভৌম ও স্বাধীন ইরানের নেতৃত্বের ক্ষতি করার লক্ষ্যে পরিচালিত যে কোনো পদক্ষেপ, বিশেষ করে এই হত্যাকাণ্ডের (নিরাপত্তা প্রধান লারিজানির) আমরা কঠোর নিন্দা জানাই।’

তথ্যসূত্র: আল–জাজিরা

সময়ের আলো/এআর
  বিষয়:   ইরান  লারিজানি  চীন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: