মধ্যপ্রাচ্যে ফের কয়েক হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার নৌসেনা (মেরিন) ও নাবিক মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ মার্চ)

2026-03-20T22:57:05+00:00
2026-03-20T22:57:05+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে ফের কয়েক হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১০:৫৭ পিএম 
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে একটি যুদ্ধবিমানকে নির্দেশনা দিচ্ছেন মার্কিন নৌবাহিনীর একজন নাবিক। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার নৌসেনা (মেরিন) ও নাবিক মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন তিনজন মার্কিন কর্মকর্তা।

কর্মকর্তারা রয়টার্সকে বলেন, ইরানে সরাসরি সেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই অঞ্চলে ভবিষ্যৎ অভিযানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেখানে নতুন সেনা মোতায়েন করা হচ্ছে।

তারা জানান, মার্কিন রণতরি ‘ইউএসএস বক্সার’ এবং এর সঙ্গে থাকা মেরিন এক্সপেডিশনারি ইউনিট পূর্বনির্ধারিত সময়ের অন্তত তিন সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। সাধারণত এ ধরনের মোতায়েন আগে থেকে পরিকল্পনা করা থাকলেও বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 


সামরিক বিশ্লেষকদের মতে, ইরান ও তার মিত্রদের সাথে চলমান সংঘাতের মধ্যে মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষা বাড়ানো এবং পারস্য উপসাগরে নিজেদের শক্তি প্রদর্শনই ওয়াশিংটনের মূল লক্ষ্য।

এর আগেও গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আড়াই হাজার মেরিন সেনা ও একটি উভচর আক্রমণকারী জাহাজকে মধ্যপ্রাচ্যে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল।

এফআর
  বিষয়:   মধ্যপ্রাচ্য  ফের  সেনা  মোতায়েন  যুক্তরাষ্ট্র  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: