মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি খুবই গুরুতর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল।
ন্যাশনাল প্রেস ক্লাব অব অস্ট্রেলিয়াতে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফাতিহ বিরোল বলেন, ‘এই সংকট ১৯৭০ দশকের এবং ইউক্রেন যুদ্ধের সম্মিলিত জ্বালানি সংকটের চেয়েও খারাপ।’
তিনি বলেন, ‘চলমান সংকটের সবচেয়ে বড় সমাধান হরমুজ প্রণালী খুলে দেওয়া, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর যা ইরান কার্যত বন্ধ করে দিয়েছে।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে একটি চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন, তা না হলে তেহরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র।
জবাবে ইরান জানিয়েছে, তাদের জ্বালানি অবকাঠামোতে আঘাত করা হলে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জ্বালানি স্থাপনা এবং লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোতেও হামলা চালানো হবে।
সময়ের আলো/কেএইচও