বহুতল ভবনের নিচে ২৫ হাজার লিটার তেল মজুদ, জরিমানা

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরে একটি ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় ট্যাংক বানিয়ে ২৫হাজার লিটার জ্বালানি তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।একইসাথে

2026-03-27T21:45:10+00:00
2026-03-27T21:45:10+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বহুতল ভবনের নিচে ২৫ হাজার লিটার তেল মজুদ, জরিমানা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৪৫ পিএম   (ভিজিট : ৩৯)
তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা। সংগৃহীত ছবি
শেরপুরে একটি ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় ট্যাংক বানিয়ে ২৫ হাজার লিটার জ্বালানি তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

একইসাথে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সকে এ জরিমানা ও নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

সূত্র জানায়, আবাসিক ওই ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ডিজেল মজুদ করে ব্যবসা করছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল নামে দুই ব্যবসায়ী। 


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই ভবনে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় অবৈধভাবে আবাসিক বাসার নিচে ডিজেলের মজুদ করার অপরাধে দশ হাজার টাকা জরিমানা এবং একদিনের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদণ্ড দেয়া হয়েছে। 

একইসাথে শুক্রবার বিকেলের মধ্যে ডিজেল সরিয়ে নেয়ার আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও তাদের অন্যান্য লাইসেন্সগুলো যাচাই করা হচ্ছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   তেল  মজুদ  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: