ঈদের ছুটি শেষে শেষ সময়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নাড়ির টানে বাড়ি ফেরা দক্ষিণাঞ্চলের মানুষ।
রোববার থেকে কাজে যোগ দিতে শুক্রবার (২৭ মার্চ) বরিশাল নদী বন্দরে যাত্রীদের ঢল নামে।
বিকেলের পর থেকেই বরিশাল নদীবন্দর এলাকার ঢাকাগামী লঞ্চগুলোতে ভিড় বাড়তে থাকে। সন্ধ্যা ৭টার মধ্যে বরিশাল নদী বন্দরে নোঙর করে রাখা ১৩টি লঞ্চ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
রাত সাড়ে ৭টা থেকে যাত্রী বোঝাই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছাড়তে শুরু করে।
অনেকে কেবিন না পেয়ে লঞ্চের ডেকে করে রওনা হয়েছেন ঢাকার পথে। যাত্রীরা জানিয়েছে ঈদের ছুটি শেষ তাই কর্মস্থলে ফিরতে লঞ্চযোগে ঢাকার পথে রওনা হয়েছেন তারা। অনেকে অভিযোগ করেছেন লঞ্চে কেবিন না পাওয়ার।
এদিকে নদী বন্দরে যাত্রীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে।
সময়ের আলো/এআর