ইরানের হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের দাবি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপোতে হামলার দাবি করেছে ইরান।ইরানের সেনাবাহিনীর বরাতেতাসনিম নিউজ এজেন্সি

2026-03-29T01:23:08+00:00
2026-03-29T01:23:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের দাবি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১:২৩ এএম   (ভিজিট : ৭৩)
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপোতে হামলার দাবি করেছে ইরান। 

ইরানের সেনাবাহিনীর বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবারের (২৮ মার্চ) এই হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে। তবে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘ভুয়া তথ্য’ বলছে।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, ওই ড্রোন ডিপোতে হামলার সময় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছেন। কারণ হামলার পর ডিপোর অভ্যন্তরের অবস্থা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

হামলার ব্যাপারে ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার ডিপোও টার্গেট করা হয়। হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে।’

এর জবাবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি তিখিম বলেছেন, ‘এটি মিথ্যা কথা। আমরা আনুষ্ঠানিকভাবে এই তথ্য অস্বীকার করছি। ইরান প্রায়শই এমন ভুয়া তথ্য ছড়ায়। এদিক দিয়ে রাশিয়ানদের সঙ্গে তাদের পার্থক্য নেই।’

এর আগে, শনিবার এক অঘোষিত সফরে আমিরাতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সময় তিনি জানান, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তার এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ে ড্রোন ডিপোকে লক্ষ্যবস্তু বানানোর কথা জানায় ইরানি বাহিনী।

/এমএইচআর 




  বিষয়:   ইরান  ড্রোন  মধ্যপ্রাচ্য 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: