শহিদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে জাতীয় সংসদে কোনো আলোচনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৯ মার্চ) রাত তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করে তিনি।
স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, আজ (রোববার) শহিদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সংসদে একজন এমপিও কথা বলেননি। এটাই আজকের বাস্তবতা।
তিনি আরও লেখেন, ন্যায়বিচার নিয়ে আমরা হতাশ নই। ইনশাআল্লাহ, জনতা এবং আল্লাহর আদালতে এই অন্যায়ের বিচার একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে।
সময়ের আলো/আআ