মিসরের পররাষ্ট্রমন্ত্রীর স্বাগত অনুষ্ঠানে ইসহাক দার পা পিছলে আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেলাত্তিকে স্বাগত জানানোর সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পা পিছলে মেঝেতে পড়ে যান। দুর্ঘটনার ফলে

2026-03-30T14:04:36+00:00
2026-03-30T14:04:36+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মিসরের পররাষ্ট্রমন্ত্রীর স্বাগত অনুষ্ঠানে ইসহাক দার পা পিছলে আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:০৪ পিএম 
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সংগৃহীত ছবি
ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেলাত্তিকে স্বাগত জানানোর সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পা পিছলে মেঝেতে পড়ে যান। দুর্ঘটনার ফলে তার কাঁধে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। এটি তার ছেলে আলি দার নিশ্চিত করেছেন। 

ভিডিওতে দেখা যায়, বৈঠকের সময় এই দুর্ঘটনা ঘটে। ব্যথা সত্ত্বেও ইসহাক দার সারাদিন বৈঠকে অংশ নেন এবং রাত ৯টার দিকে পরিবারের অনুরোধে মেডিকেল চেক-আপ করান। এক্স-রে রিপোর্টে কাঁধের হালকা ফ্র্যাকচার ধরা পড়েছে, তবে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো। আগামী কয়েকদিন ওষুধ ও সতর্কতার মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ করা হবে।

ইসহাক দার বলেন, পাকিস্তান দুই পক্ষের মধ্যে অর্থপূর্ণ আলোচনার সুযোগ সৃষ্টি করতে চেষ্টা করছে, যাতে সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব হয়।


তিনি আরও বলেন, এই সংঘাতের কারণে অঞ্চলজুড়ে মানুষের জীবন ও জীবিকা গুরুতর প্রভাবিত হচ্ছে এবং মিসর, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।   

ঐ বৈঠকে সৌদি আরব, মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান নিয়ে আলোচনা করেন। 


/ইউএমএইচ


  বিষয়:   মিসর  পররাষ্ট্রমন্ত্রী  ইসহাক দার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: