২ দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ৭ এপ্রিল দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হওয়ার পর

2026-03-30T19:47:16+00:00
2026-03-30T19:47:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
২ দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৪৬)
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
আগামী ৭ এপ্রিল  দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হওয়ার পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

ঢাকার কূটনৈতিক এক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশগ্রহণের জন্য দিল্লি হয়ে মরিশাস যাবেন। তার সফরে সঙ্গী থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ।


সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও খলিলুর রহমানের সাক্ষাতের বিষয়ে আলোচনা চলছে।

সফরের সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সফর  দিল্লি  পররাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: