স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে সৃষ্ট তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে

2026-03-31T14:35:39+00:00
2026-03-31T15:33:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ৩:৩৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে সৃষ্ট তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ দুই প্রতিনিধি সাক্ষাৎ করে রাজধানীর স্কুলসময়ের যানজট পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সময় প্রধানমন্ত্রী জানতে চান, কীভাবে এই যানজট কমানো সম্ভব এবং কী ধরনের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে একটি সুস্পষ্ট প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন স্কুলের সামনে অতিরিক্ত ব্যক্তিগত গাড়ির চাপই যানজটের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। উদাহরণ হিসেবে দেখা গেছে, একটি স্কুলে মাত্র দেড়শ শিক্ষার্থীর বিপরীতে প্রায় একশ’ গাড়ি এসে ভিড় করে, যা আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি করে। ফলে শিক্ষার্থীদের সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হয়।

এই সমস্যাগুলো সমাধানে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে শিক্ষামন্ত্রীকে বিকল্প উপায় খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

/এমএইচআর 


  বিষয়:   প্রধানমন্ত্রী  স্কুল  যানজট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: