দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাবনার সুজানগর উপজেলায় বিএনপি তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— পাবনা জেলাধীন সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান, ঠান্ডু খান ও সন্টু খান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড তথা সন্ত্রাস ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এফআর