১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মাসের শুরুতেই রান্নার গ্যাসের বাজারে বড় ধরনের ধাক্কা এসেছে। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়ানো হয়েছে,

2026-04-02T15:51:37+00:00
2026-04-02T15:51:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:৫১ পিএম 
প্রতীকী ছবি
মাসের শুরুতেই রান্নার গ্যাসের বাজারে বড় ধরনের ধাক্কা এসেছে। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়ানো হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন, যা বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

শুধু গৃহস্থালির গ্যাস নয়, পরিবহন খাতেও বাড়তি চাপ পড়ছে। অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৬১.৮৩ টাকা থেকে বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সিএনজি বিকল্প ব্যবহারকারীদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকটের প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে। বিশেষ করে বৈশ্বিক পরিস্থিতির কারণে এলপিজির আমদানি খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না।

উল্লেখ্য, মার্চ মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১,৩৪১ টাকা। অটোগ্যাসের দামও সামান্য কমিয়ে নির্ধারণ করা হয়েছিল।

এএডি/

  বিষয়:   সিলিন্ডার  দাম  বাড়ল  টাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: