বিএনপিকে নিয়ে পাট‌ওয়ারীর ‘বিতর্কিত’ মন্তব্যে ছাত্রদল নেতার প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি,

রাজনীতি

‘বিএনপি নামক দলটাকে আমরা নিশ্চিহ্ন করে দেব’- এনসিপি নেতা নাসিরুদ্দিন পাট‌ওয়ারীর দেওয়া এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক

2026-04-02T20:51:56+00:00
2026-04-02T20:54:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
বিএনপিকে নিয়ে পাট‌ওয়ারীর ‘বিতর্কিত’ মন্তব্যে ছাত্রদল নেতার প্রতিবাদ
ঢাবি প্রতিনিধি,
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:৫১ পিএম  আপডেট: ০২.০৪.২০২৬ ৮:৫৪ পিএম  (ভিজিট : ৬৫)
ছাত্রদল নেতা আজিজুল হক জিয়ন। ছবি : সময়ের আলো
‘বিএনপি নামক দলটাকে আমরা নিশ্চিহ্ন করে দেব’- এনসিপি নেতা নাসিরুদ্দিন পাট‌ওয়ারীর দেওয়া এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই প্রতিবাদ জানান তিনি। 

আজিজুল হক জিয়ন বলেন, নাসিরুদ্দিন পাট‌ওয়ারী উনার বক্তব্যে বলেছিলেন যে, ‘আমরা বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবো।’ আমার প্রশ্ন হচ্ছে উনি আমরা বলতে কাদেরকে বুঝিয়েছে? 

তিনি বলেন, উনি বা উনারা যেহেতু বারবার উনাদের বক্তব্যের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন যে, তারা জেনজিকে প্রতিনিধিত্ব করছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, জেনজি আসলে কারা? আর জেন-জিদের আসলে কত শতাংশ লোকজনের তারা প্রতিনিধিত্ব করছে বা তাদের সাথে আছে? সেটা সর্বোচ্চ ধরলাম এক শতাংশ। এক শতাংশ মতামত কি আসলে সারা বাংলাদেশের ছাত্রজনতার জেন-জিকে প্রতিনিধিত্ব করে? 

ছাত্রদল নেতা আরও বলেন, হাসিনা আমলের ফ্যাসিস্টরা গত ১৭ বছরে এমন কোনো হীন চেষ্টা নেই যা বিএনপিকে নিশ্চিহ্ন করতে করেনি, কিন্তু আমরা রাজপথে টিকে আছি।

জামায়াত ইসলামীর প্রসঙ্গ টেনে আজিজুল হক জিয়ন বলেন, উনি (নাসিরুদ্দিন পাট‌ওয়ারী) যদি জামায়াতের সাথে জোট বেঁধে বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দেখেন, তবে মনে রাখা উচিত—সেই জামায়াত তাদের শীর্ষ নেতাদের ফাঁসিই ঠেকাতে পারেনি। যে দল গত ১৫ বছর আত্মগোপনে থেকে রাজনীতি করাকে প্রাধান্য দিয়েছে, তাদের সঙ্গে নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার কথা বলা নিছক হাস্যকর বক্তব্য ছাড়া আর কিছুই নয়।


ছাত্রদল নেতা জিয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, উনি যেহেতু মার্কেটিংয়ের স্টুডেন্ট তাই, মার্কেটিং স্ট্র্যাটেজির একটা কৌশল হিসেবে মিডিয়া অ্যাটেনশন সিক করার জন্য কথাটি তিনি বলেছেন। গত দুই বছর যেহেতু রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রীভূতে ছিল এই এনসিপিসহ এই নাসিরুদ্দিন পাটওয়ারীরা, তারা যেহেতু এই দুই মাসে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র থেকে সরে গিয়েছে—এই কারণে তাদের মাথা আউলে গিয়েছে।

এফআর


  বিষয়:   বিএনপি  পাট‌ওয়ারী  বিতর্কিত  মন্তব্যে  ছাত্রদল  নেতা  প্রতিবাদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: