গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, স্বামীসহ গ্রেফতার ৩

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগরে মাসুরা বেগম (১৯) নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল)

2026-04-02T20:35:21+00:00
2026-04-02T20:36:19+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, স্বামীসহ গ্রেফতার ৩
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ পিএম  আপডেট: ০২.০৪.২০২৬ ৮:৩৬ পিএম
সংগৃহীত ছবি
যশোরের অভয়নগরে মাসুরা বেগম (১৯) নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) ভোরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম।

গ্রেফতাররা হলেন, মাসুরার স্বামী আল আমিন শেখ (২২), শ্বশুর মিলন শেখ (৪৫) ও শাশুড়ি রওশন আরা বেগম।

পুলিশ জানায়, বুধবার ভুক্তভোগী মাসুরার মা রোজিনা বেগম বাদি হয়ে ৪ জনের নামে থানায় মামলা করেন। পরে তাদের ৩ জনকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাত মাস আগে মাসুদ সরদারের মেয়ে মাসুরার একই গ্রামের আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী, শ্বশুর-শাশুড়ি এবং মজিদ গাজীর ছেলে মুরসালিন নির্যাতন করত ও তালাক দিতে বলত। তালাক দিতে রাজি না হওয়ায় গত ১৫ মার্চ রাতে তারা চারজন মাসুরা বেগমকে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় স্পিড পান করিয়ে অচেতন করে। পরে ওই অবস্থায় তার পায়ে ও যৌনাঙ্গে অ্যাসিড নিক্ষেপ করে। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২১ মার্চ মাসুরা তার বাবার বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়।


মামলার বাদি রোজিনা বেগম বলেন, আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ের চিকিৎসা চলছে। দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মেয়ের জামাই, শ্বশুর- শাশুড়িসহ চারজনের নামে থানায় মামলা করা হয়েছে। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে মামলা দায়েরে বিলম্ব হয়েছে।

এ ব্যাপারে ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, অ্যাসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।       

সময়ের আলো/জোই


  বিষয়:   গৃহবধূ  অ্যাসিড নিক্ষেপ  স্বামী  শ্বশুর  গ্রেফতার  যশোর  অভায়নগর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: