পলেস্তারা আতঙ্কে হেলমেট পরে ক্লাস-পরীক্ষায় জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ

2026-04-02T22:09:10+00:00
2026-04-02T22:09:10+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
পলেস্তারা আতঙ্কে হেলমেট পরে ক্লাস-পরীক্ষায় জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১০:০৯ পিএম   (ভিজিট : ২৩)
হেলমেট পরে ক্লাস-পরীক্ষায় জবি শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনে ক্লাস ও পরীক্ষা দিতে গিয়ে আতঙ্কে কয়েকজন শিক্ষার্থীকে হেলমেট পরে থাকতে দেখা গেছে। 

জানতে চাইলে বিভাগের শিক্ষার্থী নাঈম বলেন, কখন কার মাথায় পলেস্তারা পড়বে, তা বলা যায় না। তাই বাধ্য হয়েই হেলমেট ব্যবহার করছি।

নয়ন নামে আরেক শিক্ষার্থী বলেন, কালকে আমার ছোট দুই ভাই আহত হয়েছে, অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি এখনও। আমাদের ক্লাস পরীক্ষাও চলমান রেখেছে। এমন ঝুঁকিপূর্ণ ক্লাস রুমে বসে ক্লাস পরীক্ষা দিতে শঙ্কা বোধ করায় হেলমেট পরে এক্সাম দিতে আসছি।

দুর্ঘটনার পর থেকেই প্রশাসনের সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জকসু নেতারা। 

তাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে দীর্ঘদিন ধরেই অবহেলা করা হয়েছে। দ্রুত কার্যকর সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কারের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। বড় ধরনের কাজের জন্য অর্থ বরাদ্দের প্রক্রিয়া চলছে। 


তিনি জানান, ফলস সিলিং থাকার কারণে মূল ছাদের ফাটল আগে ধরা পড়েনি। এখন সেগুলো অপসারণ করা হচ্ছে। বিজ্ঞান ভবনের সংস্কারের নকশা ও ব্যয় হিসাবও প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, গতকাল সকালে গণিত বিভাগের সেমিনার কক্ষে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল নামে দুই শিক্ষার্থী আহত হন।

এফআর


  বিষয়:   পলেস্তারা  আতঙ্ক  হেলমেট  ক্লাস  পরীক্ষা  জবি  শিক্ষার্থী 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: