শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস নিয়ে নির্দেশনা জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় অনলাইন ও সশরীরে ক্লাসের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেবে আজ।বৃহস্পতিবার

2026-04-05T08:54:36+00:00
2026-04-05T11:57:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস নিয়ে নির্দেশনা জানা যাবে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৪ এএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ১১:৫৭ এএম
অনলাইন ও সশরীরে ক্লাসের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেবে আজ। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় অনলাইন ও সশরীরে ক্লাসের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেবে আজ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নাসিমুল গনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় আগামী রোববার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে।’


এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ছিল, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া। যার মধ্যে জোড়-বিজোড় মিলিয়ে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর পাঠদানের প্রস্তাব বিবেচনায় রয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানিসংকটে পড়েছে অনেক দেশ, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টি সামনে এসেছে। এখন এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়, তা আজ জানা যাবে।

সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: