তেজগাঁও লিংক রোড অবরোধ করে পোশাককর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মহাখালী–নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের পোশাকর্মীরা অবরোধ করে আন্দোলন করেছে।রোববার (৫ এপ্রিল) ঢাকা মহানগরীর গুলশান জোনের

2026-04-05T12:08:39+00:00
2026-04-05T12:08:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তেজগাঁও লিংক রোড অবরোধ করে পোশাককর্মীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:০৮ পিএম 
তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের পোশাকর্মীরা অবরোধ করে আন্দোলন করেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালী–নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের পোশাকর্মীরা অবরোধ করে আন্দোলন করেছে। 

রোববার (৫ এপ্রিল) ঢাকা মহানগরীর গুলশান জোনের ট্রাফিক পুলিশ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, পোশাকর্মীদের অবরোধের কারণে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।


পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০/৮০০ পোশাককর্মী বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা শুরু করেন। 

এতে তেজগাঁও টু মহাখালী- উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী- তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে রাস্তা ছেড়ে দেন বিক্ষোভকারীরা।

 সময়ের আলো/কেএইচও


  বিষয়:   তেজগাঁও  লিংক রোড  অবরোধ  পোশাককর্মী  বিক্ষোভ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: