মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে নতুন করে আইনি বিতর্কের সূচনা হয়েছে। এই আয়োজন বন্ধে স্থায়ী নির্দেশনা চেয়ে

2026-04-05T21:45:08+00:00
2026-04-05T21:45:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৪৫ পিএম 
ফাইল ছবি
বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে নতুন করে আইনি বিতর্কের সূচনা হয়েছে। এই আয়োজন বন্ধে স্থায়ী নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে, যা সাংস্কৃতিক চর্চা ও ধর্মীয় সংবেদনশীলতার প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে।

রোববার (৫ এপ্রিল) জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। এতে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে, যার মধ্যে রয়েছে সংস্কৃতি, ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রশাসনিক বিভিন্ন সংস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিট আবেদনে দাবি করা হয়েছে, মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের অংশ নয়; বরং এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হওয়া একটি আধুনিক উদ্যোগ, যা পরবর্তীতে নববর্ষ উদযাপনের সঙ্গে যুক্ত করা হয়। আবেদনকারী মনে করেন, এ আয়োজনের কিছু উপাদান ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক এবং তা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন

রিটে আরও বলা হয়েছে, এই শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন প্রতীক ও উপস্থাপনাকে ঘিরে ধর্মীয় সংবেদনশীলতা তৈরি হচ্ছে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ প্রেক্ষাপটে সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের বিষয়টি তুলে ধরে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ ধরনের আয়োজন চালু রাখা সংবিধানের নির্দিষ্ট ধারার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তাই পহেলা বৈশাখে এই শোভাযাত্রার আয়োজন, অনুমোদন ও প্রচার কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।

এএডি/


  বিষয়:   মঙ্গল  শোভাযাত্রা  স্থায়ী  বন্ধ  নির্দেশনা  হাইকোর্ট  রিট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: