সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংবিধান পরিবর্তন নিয়ে চলমান রাজনৈতিক আলোচনার মধ্যে স্পষ্ট অবস্থান তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার মতে, সংবিধানকে ‘সংস্কার’ করার ধারণা

2026-04-05T21:54:17+00:00
2026-04-05T21:54:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম 
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সময়ের আলো
সংবিধান পরিবর্তন নিয়ে চলমান রাজনৈতিক আলোচনার মধ্যে স্পষ্ট অবস্থান তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার মতে, সংবিধানকে ‘সংস্কার’ করার ধারণা সঠিক নয় বরং এটি সংশোধনের মাধ্যমেই পরিবর্তন আনা সম্ভব।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ’ এবং সংবিধান সংশোধন সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানকে বাতিল, স্থগিত বা সংশোধন করা যায়- কিন্তু ‘সংস্কার’ শব্দটি এখানে প্রযোজ্য নয়।

সংসদে তিনি সংবিধান সংশোধনের জন্য একটি সর্বদলীয় ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন। তার মতে, সরকার, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের অংশগ্রহণে আলোচনার মাধ্যমেই ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ হওয়া উচিত।

মন্ত্রী জানান, সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন থেকে উঠে আসা ‘জুলাই সনদ’-এর মূল বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
আরও পড়ুন

একইসঙ্গে অতীতের সংবিধান সংশোধনগুলো নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বিশেষ করে পঞ্চদশ সংশোধনীতে কিছু অসংগতিপূর্ণ বিষয় যুক্ত হয়েছে, যেগুলোর কিছু ইতোমধ্যে আদালতে প্রশ্নবিদ্ধ হয়েছে। বাকি বিষয়গুলো সংসদের মাধ্যমে পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

ইতিহাসের ব্যাখ্যা নিয়েও নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণার বিষয়ে ‘সঠিক ইতিহাস’ সংবিধানে প্রতিফলিত হওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি জিয়াউর রহমানের ভূমিকার কথাও উল্লেখ করেন।

সংবিধানের মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, এটি পূর্বে সংবিধানে অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে, যা পুনর্বহাল করার বিষয়ে সরকার আগ্রহী।

এছাড়া তিনি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রস্তাব তুলে ধরে বলেন, একটি উচ্চকক্ষ গঠনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতে পারে।

এএডি/


  বিষয়:   সংবিধান  সংস্কার  সংশোধন  স্বরাষ্ট্রমন্ত্রী  সংসদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: